সহায়ক বা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের এখতিয়ার নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, শেখ হাসিনা সরকারের অধীনেও হবেনা। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আসছে জাতীয় নির্বাচন বর্তমান সরকার নয়, নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। সরকার তখন রুটিন ওয়ার্ক করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি বলছে তারা শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন করবে না। তারা কখনও সহায়ক সরকার চায় আবার কখনো বলে তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি অবাক হলাম কারণ তারা এই দাবিটাই করছে নির্বাচন কমিশনের কাছে।’