× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

শেখ হাসিনা সব ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয় -শ ম রেজাউল করিম

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয়

শেখ হাসিনা সব ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয়। শেখ হাসিনা সংবিধান সংশোধন করে বলেছেন সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে। এক সময় সংবিধানের ৩৮ অনুচ্ছেদ সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করে ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেওয়া হয়েছিল। শেখ হাসিনা  ধর্মনিরপেক্ষতা পুনরায় স্থাপন করেছেন। এখন সব ধর্মের মানুষ শান্তির সঙ্গে সমভাবে ধর্ম পালন করতে পারছে। শেখ হাসিনা মনে করেন, হিন্দু মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। তিনি মনে করেন, সবাইকে নিরাপত্তা দেওয়া, সব ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন সংগঠন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী যিনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়ে তাদের শান্তিতে রাখার জন্য সব কিছু করেছেন। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যাতে বেহাত না হয় সে ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

শ ম রেজাউল করিম আরও বলেন, ধর্ম কখনোই মানুষের মাঝে বিভাজন করে না। কোন ধর্মের মানুষই কারও জন্য ক্ষতিকর নয়। ‘৭১ সালে কিছু রাজাকার, কিছু দুষ্কৃতিকারী, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি হিন্দু সম্প্রদায়সহ যারা আওয়ামী লীগ করতেন তাদের উপর আঘাত হেনেছে। ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে সেই রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার করে রায় কার্যকর করেছেন। এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সুন্দর বাংলাদেশে বসবাস করছি। অসাম্প্রদায়িক রাজনীতির শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা।

নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসানসহ নাজিরপুরের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..