× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

পিআইডি

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে -ধর্মমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
শেখ হাসিনা যতদিন ক্ষমতায়

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, এদেশের মানুষ ততদিন নিরাপদে থাকবে। দেশের আর্থ-সামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয় বিদেশেও সমানভাবে প্রশংসিত হচ্ছে। বলেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়নে আগ্রাখালী বাজারে সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী চর পুটিমারী ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সকাল বাজার, আকন্দপাড়া গ্রাম ও আগ্রাখালী বাজারে তিনটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনার নেতৃত্ব সামগ্রিকভাবে উন্নয়ন সাধিত হয়েছে। এর ফলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে । বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল নির্মাণ করা হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রাম শহরে রূপান্তর হচ্ছে। এভাবে সার্বিক উন্নয়নের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালেই উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।

চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাইদুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ প্রমূখ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..