× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ফোরকান আহসান

আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ডাইফ মহাপরিদর্শক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ডাইফ মহাপরিদর্শক

চট্টগ্রামের সীতাকুন্ডের বি এম কন্টেইনার ডিপো লিমিটেড-এ বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের খোঁজ খবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) মহাপরিদর্শক জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ।

বুধবার (১৫ জুন) হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন ১৮ জন এবং আইসিইউতে ২ জন রোগীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মহাপরিদর্শক আহত, তাঁদের পরিবার এবং কর্তব্যরত চিকিৎকদের সঙ্গে কথা বলেন। যারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক এখনো পাননি তাদেরকে শিগগির চিকিৎসা সহায়তা অনুদানের চেক হস্তান্তরের আশ্বাস প্রদান করেন ডাইফ মহাপরিদর্শক।

মহাপরিদর্শকের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাপরিদর্শক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপমহাপরিদর্শক (ঢাকা) এ কে এম সালাউদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..