× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

‘শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ’-এনামুল হক শামীম

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শরীয়তপুরের সখীপুরে থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে হত্যার পর দেশকে উল্টোরথে নিয়ে যাওয়া শুরু করে। তারা ভেবেছিল এই দেশে বঙ্গবন্ধুর কথা আর কেউ বলতে পারবে না। তার হাতে গড়া রাজনৈতিক দল ও আদর্শের পতাকা কেউ তুলে ধরবে না। ১৯৮১ সালের এই দিনে বাংলাদেশের লাখো মানুষের সঙ্গে স্কুলপড়ুয়া একজন ছাত্রলীগকর্মী হিসেবে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল। সেদিন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলানগর পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ‘

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে দীর্ঘ সংগ্রাম করে তিল তিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গড়ে তুলেছেন। তাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন। আর ৪১ বছর ধরে এ দেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন―বলেন এনামুল হক শামীম।

তিনি বলেন, বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করছেন বিশ্বনেতারা। তিনি এখন বিশ্ব মানবতাবাদী নেতায় পরিণত হয়েছেন। দিশাহারা মানুষের আলোকবর্তিকায় পরিণত হয়েছেন। কোনো ষড়যন্ত্রই তাকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ এ দেশের জনগণ একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি জিতু মিয়া বেপারী, কোহিনুর সুলতানা দোলা, মোজাম্মেল হক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান খোকন, মহিলা আওয়ামী লীগেরর সভাপতি আনোয়ারা বেগম, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী।

এ ছাড়া নড়িয়া উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালির উদ্বোধন করেন এবং নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত অলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..