× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিঁ আই ডি

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই সমাজ গড়ায় কাজ করতে পারছি -সমাজকল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
সমাজ গড়ার কাজ করতে পারছি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পাঁচ বার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ায় কাজ করতে পারছি। একটানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই পিছিয়েপড়া মানুষ এগিয়ে যাচ্ছে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

আজ চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, যা অন্য কোনো সরকার করতে পারেনি।

দীপু মনি বলেন, আমাদের এ প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালাতে হবে। সব সংকট ও সমস্যা দূর করতে হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিবাসী সব শিশু রয়েছে। তারাও যেন অন্যসব শিশুদের মতো সমান সুযোগ পেয়ে যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ সুবিধা পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার সেই কাজটি করার চেষ্টা করছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..