× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
দরপত্র বাতিলের সিদ্ধান্ত

বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের সংশোধন, পরিমার্জন, প্রয়োজনবোধে বাতিলের উদ্যোগ গ্রহণ করছে বর্তমান সরকার।  রাজধানীর পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-দ্য বোট নামে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে দুটি মাঠ নির্মাণের কথা ছিল। অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এরই মধ্যে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সংস্কারের ধারায় এবার ‘দ্য বোটে’র নকশা বদলের পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ। এছাড়া বদলে ফেলা হবে স্টেডিয়ামের নামও।

সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট। কিন্তু আগামী পরশু বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

সূত্র জানিয়েছে, আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..