নোয়াখালী-ফেনীতে ৯শ’ পরিবারের জন্য শুকনো খাবার ও ওষুধ পাঠালো মাদারীপুরের শিক্ষার্থীরা

নোয়াখালী-ফেনীতে ৯শ’ পরিবারের জন্য শুকনো খাবার ও ওষুধ পাঠালো মাদারীপুরের শিক্ষার্থীরা
নোয়াখালী ও ফেনীতে বন্যার্তদের জন্য ৯শ’ পরিবারের জন্য শুকনো খাবার পাঠিয়েছে মাদারীপুরের আইএসটিআই’র শিক্ষার্থীরা।
মঙ্গলাবার রাত ১২টার দিকে শহরের সৈয়দারবালী এলাকা ছেড়ে যায় খাবারের ট্রাকটি। সকাল থেকে প্রতিষ্ঠানের তিনশ’ শিক্ষার্থী খাবারগুলো প্যাকেট করে ট্রাকভর্তি করেন। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধও দেয়া হয়। এর আগে তিনদিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে আর্থিক সহায়তার প্রায় সাড়ে ৪ লাখ টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা। নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে খুশি ইনস্টিটিউট অব হেলথ নেকনোলজি’র শিক্ষার্থীরা।
ইনস্টিটিউট অব হেলথ নেকনোলজি’র (আইএসটিআই) শিক্ষক মো. শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থী মুস্তায়িন মিরাজ, সাইদুল ইসলাম, মো. সানি, সাইদ হোসেন, নাহিদ ইসলাম, ফয়সাল ও  সজীব দাসের নেতৃত্ব প্রথমে অর্থ সংগ্রহ করা হয়। এতে যোগ দেয় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও। প্রতিটি শুকনো খাবার প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, কেক, বিশুদ্ধ খাবার পানি, পানিবাহিত রোগের ওষুধ দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।