× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

ডেস্ক

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কনটেন্ট এখন ডিজিটাল। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১ জানুয়ারি) সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে।

এ সময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

উল্লেখ্য, পোরশা উপজেলায় ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে ৬৭ হাজার ৯৫৪ কপি এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ২৭০ কপি বই বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..