× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পি আই ডি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে বাংলাদেশ -পানিসম্পদ উপমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভা

জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই। তিনি তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। বিশ্বনেতৃবৃন্দও মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

আজ শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানেও হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন তা দেখে বিএনপির নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে।

উপমন্ত্রী বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে। তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের মতো ক্ষমতায় আসবেন। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ। এসময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন উপমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..