× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগ ডাহা মিথ্যা -হোয়াইট হাউস

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে
White House Press Secretary Karine Jean-Pierre holds the daily press briefing at the White House in Washington, U.S. June 12, 2023. REUTERS/Jonathan Ernst

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। গত রোববার ভারতের দ্য প্রিন্টসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার একটি বার্তার বরাতে খবর এসেছিল যে তিনি বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এমন অভিযোগ ডাহা মিথ্যা। ব্রিফিংয়ে কারিন জ্যঁ-পিয়েরেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তার (শেখ হাসিনা) এমন পরিণতি। দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন। এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কী?

জবাবে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘এসবের পেছনে আমরা জড়িত নই। মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যেকোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা, একদমই সত্য নয়।’

কারিন জ্যঁ-পিয়েরে আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন। এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি, সব সময়ই তা বলব, এটা একদমই সত্য নয়।’

গত রোববার ভারতের দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তাদের নেতা কর্মীদের উদ্দেশ্য করে এক বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা দ্য প্রিন্টের হাতে এসেছে বলেও দাবি করা হয়। দ্য প্রিন্ট হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। তবে পরবর্তী সময়ে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..