× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে কালীগঞ্জে হাজার হাজার দলীয় নেতাকর্মির সাথে কেককাটা অনুষ্ঠান

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
jhinaidah

প্রায় ১০/১২ হাজার দলীয় নেতাকর্মি নিয়ে এক বিশাল মটরসাইকেল শোভাযাত্রা করলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার।

বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকীতে বুধবার সকাল ১০টায় আ”লীগের হাজার হাজার নেতা কর্মীরা মটরসাইকেল, কার, মাইক্রো ও পিকআপ গাড়ীতে ব্যান্ডপাটি ও ব্যানার ফেস্টুন নিয়ে ওই শোভাযাত্রায় অংশ নেন। এসময নির্বাচনি এলাকার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে, বিভিন্ন বাজারে পথসভাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, অদ্যকার শো-ডাউনটি কালীগঞ্জে এ যাবৎকালের বৃহত্তম বলে অভিমত ব্যাক্ত করেছেন আ’লীগের অনেক নেতা কর্মী সমর্থকেরা।

কালীগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে শোভাযাত্রায় যোগ দিতে বুধবার সকাল থেকেই নেতাকর্মীরা শহরের ভূষণস্কুল রোডস্থ আ’লীগের প্রধান কার্ষালয় সংলগ্ন মাঠ ও শেখ রাসেল ষ্টেডিয়ামে জড়ো হতে থাকে। এরপর সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে বেলা ১১ টার দিকে সাংসদ আনারের নেতৃত্বে বহরটি যাত্রা শুরু করে। প্রথম পর্যায়ে বহরটি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার মধ্যে বিষয়খালী, নলডাঙ্গা. নারিকেলবাড়িয়া কোলা, গাজিরবাজারা ও মঙ্গলপৈতা বাজার হয়ে বারবাজারে গিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতি নেয়। এরপর সেখানে দুপুরের ভোজ শেষে বহরটি কাষ্টভাঙ্গা, রাখালগাছী, ত্রিলোচনপুর, বালিয়াডাঙ্গা, কালুখালী, সুন্দরপুর বাজার হয়ে সন্ধ্যায় কালীগঞ্জে এসে শেষ হয়। এ সময়ে ঝিনাইদহ -৪ নির্বাচনী এলাকার বিভিন্ন বাজারে সংক্ষিপ্ত পথ সভাতে এমপি আনার আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতিকে ভোট চান। শোভাযাত্রায় ওই বহরে এমপির সাথে সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন আ’লীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..