× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

ACP
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইতিহাস বলে- শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি। উনি ভুট্টো-ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যে শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন।

সোমবার (৭ অক্টোবর) প্রেসক্লাবে প্রতিবাদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সে আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায় তিনি আবার দেশের ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজকের সকল মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..