× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: এরশাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

রংপুর প্রতিনিধিরওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, যারা এ কাজ করেছেন, দলের শৃঙ্খলা ভেঙেছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাত ১০টার দিকে রংপুরে স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এরশাদ।

তিনি বলেন, যারা অবৈধভাবে প্রেসিডিয়াম সদস্য সভা ডেকেছে তারা দলে থাকবে না। আমি ঢাকা গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

এরশাদ বলেন, আমরা দালাল হতে চাই না। আমি দলের চেয়ারম্যান, আমি ছাড়া প্রেসিডিয়াম সভা আহ্বান করার কারও অধিকার নেই। এটা গঠনতন্ত্রের ৩৯ ধারায় স্পষ্ট বলা আছে। আমি দল গোছানোর চেষ্টা করছি। আর ওরা দলের মঙ্গল চায় না বলেই জাতীয় পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, আমি জীবিত থাকা অবস্থায় কেউ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে পারবে না।

সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের বাইরে জাতীয় পার্টির কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দলকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। দলকে বিভক্ত করার চেষ্টা চলছে। আমরা শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করব।’

প্রসঙ্গত, এরশাদ তার ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ঘোষণা করার এক দিনের মাথায়  সোমবার রাতে দলের একটি অংশ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে।

এ ঘটনায় ক্ষুব্দ এরশাদ বলেন, ‘তিনি (রওশন এরশাদ) বিরোধীদলীয় নেত্রী। তিনি পার্টির বিষয়ে এই মুহূর্তে কিছু করতে পারেন না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেটি সঠিক। দলের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র চলছে, সেটাতো তোমরা সবাই বুঝতে পারছ।’

এর আগে সোমবার রাতে গুলশানে রওশনের বাসায় একটি বৈঠক শেষে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এ ক্যটাগরির আরো খবর..