× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডেস্ক

শূন্য শুল্কে ভারতের জন্য ইউরোপের দরজা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
শূন্য শুল্কে ইউরোপের দরজা

ভারত ইউরোপীয় বাজারে শূন্য শুল্কে প্রবেশাধিকার পাওয়ায় টেক্সটাইল ও গার্মেন্ট রপ্তানিতে বড় সুবিধা অর্জন করতে চলেছে। ইউরোপীয় ইউনিয়ন-এর সঙ্গে সদ্য সম্পন্ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পোশাক ও টেক্সটাইল পণ্য এখন ইউরোপে আরও প্রতিযোগিতামূলক দামে পৌঁছাতে পারবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশ-এর ওপর।
বিশ্লেষকদের মতে, ইউরোপে বাংলাদেশের গার্মেন্ট রপ্তানি চাপের মুখে পড়তে পারে এবং বাজারের একটি অংশ ভারতের দিকে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গার্মেন্ট শিল্পই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত।
সব মিলিয়ে, ইউরোপীয় বাজারে এই নতুন সমীকরণ দক্ষিণ এশিয়ার টেক্সটাইল প্রতিযোগিতায় ভারতকে এগিয়ে দিচ্ছে, আর বাংলাদেশের জন্য তৈরি করছে কঠিন চ্যালেঞ্জ।
সবচেয়ে বড় কথা, এত বড় ডিলের মধ্যেও ভারতের কৃষি ও মৎস্য খাতকে একচুলও ছাড় দেওয়া হয়নি। কৃষক আর জেলেদের স্বার্থে এই দুই সেক্টর পুরোপুরি সুরক্ষিত রাখা হয়েছে—যা সহজ কাজ নয়, বিশেষ করে ইউরোপের মতো শক্তিশালী ব্লকের সঙ্গে আলোচনা করতে গিয়ে।
কঠিন দরকষাকষি, ঠান্ডা মাথা আর স্পষ্ট জাতীয় স্বার্থ—এই তিন অস্ত্র দিয়েই এই ডিল সম্ভব হয়েছে। ‘Art of the Deal’ নিয়ে বড় বড় দাবি করা লোকদের যেখানে নাকানি-চুবানি খেতে হয়েছে, সেখানে ভারত নিজের শর্তেই ইতিহাস গড়েছে।
এটাই বলছে—নেগোশিয়েশন হলে এমনই হওয়া উচিত।


এ ক্যটাগরির আরো খবর..