× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ভারত প্রতিনিধি

১২ বছর পরপর ফোটে এই ফুল যা শুধুমাত্র ভারতেই দেখা যায়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
শুধুমাত্র ভারতে

প্রকৃতিতে এমন একটি ফুলগাছ আছে যে গাছে ফুল ফোটে ১২ বছর পরপর। এমনই একটি ফুলের সন্ধান পাওয়া গেছে ভারতের পশ্চিমঘাট পর্বতমালায়। সেখানে নীলকুরিঞ্জি নামের নীল রঙের এক অদ্ভুত ফুল আছে, যা ১২ বছর পরপর ফুটে। নীলকুরিঞ্জির আরেকটি বিশেষ জিনিস হলো এটি শুধুমাত্র ভারতেই ফোটে। ভারত ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এই ফুল ফোটে না।

ওই এলাকার আদিবাসীদের কাছে নীলকুরিঞ্জি শুভবার্তার প্রতীক। এর বৈজ্ঞানিক নাম স্ট্রোবিল্যান্থেস কুনথিয়ানা।

ভারতের কর্নাটক, কেরালা এবং তামিলনাড়ুতে এ ফুল ফোটে। সব স্থানেই এ ফুল প্রতি ১২ বছরে একবারই ফোটে।

পুষ্পগিরি অভয়ারণ্যের একটা অংশ এই মণ্ডলপট্টি পাহাড়ে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা ৪০৫০ ফুট। মেদিকেরি শহর থেকে এই পাহাড়ের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। এই ফুলের বৈশিষ্ট হলো- ফুলগুলো নীল ও বেগুনি রঙের হয়ে থাকে। ফুলগুলো সাধারণত একগুচ্ছ ফোটে, কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং বদলায় নীলকুরিঞ্জি।

ফুলের এরকম নান্দনিক পরিবর্তন দেখার জন্য দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন এখানে। নীলাকুরিঞ্জি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, যা ফুল ফোটার পরেই শুকিয়ে যায়।

একবার শুকিয়ে গেলে আবার ফুল ফুটতে দীর্ঘ ১২ বছর সময় লাগে। সাধারণত নীলকুরিঞ্জি শুধুমাত্র আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ফুল ফোটে। গত বছর প্রস্ফুটিত হওয়ার পর এখন এর সৌন্দর্য পরবর্তীবারের মতো দেখা যাবে ২০৩৩ সালে। গত বছরের অক্টোবরে এই ফুল প্রচুর দেখা গিয়েছিল।

এ ফুলের দেখা সহজে পাওয়া যায় না। আপনি ভারত ভ্রমণে গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন কর্নাটকের মণ্ডলপট্টি পাহাড় থেকে।


এ ক্যটাগরির আরো খবর..