× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

শুক্রবারো জেলে কাটাতে হবে সালমানকে,শুনানি শনিবার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বলিউডের ভাইজান সালমান খানকে শুক্রবার রাতটাও জেলেই কাটাতে হবে। জোধপুর কেন্দ্রীয় কারাগারে তার ‘কয়েদি নম্বর  ১০৬’। বৃহস্পতিবার রাতে তাকে সেখানে কাটাতে হয়। আজ শুক্রবার রাতটাও জেলে কাটাতে হবে বলিউডের এই সুপারস্টারকে। শনিবার জোধপুরের আদালতে তার জামিনের আবেদনের শুনানি হবে। সেদিনই জামিন পেতে পারেন সালমান, এমন খবর ভারতীয় গণমাধ্যমের।
এদিকে জামিন আবেদনের জন্য জোধপুরের আদালতে শুক্রবার সালমানের আইনজীবী হস্তিমল সারস্বত ৫১ পাতার জামিনের আবেদন পেশ করেন। জামিনের দাবি জানিয়ে তিনি ৫৪ টি কারণ তুলে ধরেন। কিন্তু এতেও জামিন হয়নি। শনিবার জামিনের আবেদনটির নিষ্পত্তি হতে পারে। খবর ভারতের আনন্দবাজার পত্রিকা।

২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার সকালে সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। তাকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।  প্রমাণ না পাওয়ায় এ মামলায় অন্য তিন অভিযুক্ত সাইফ আলী খান, টাবু ও সোনালী বেন্দ্রেকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

মামলার নথিতে বলা হয়, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, নীলম, টাবু ও সোনালী বেন্দ্রে।


এ ক্যটাগরির আরো খবর..