শীর্ষ জনপ্রিয়তা-ইসলাম গ্রহণ-বিয়ে-মৃত্যু ‘দিব্যা ভারতীর’

ধুমকেতুর মতো এসেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নব্বই এর দশকের সাড়া জাগানো বলিউডের নায়িকা দিব্যা ভারতী। জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন, তাকে নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের। তার মৃত্যু নিয়েও রয়েছে নানা রহস্যের জাল।

১৯৯০ সালে ফিল্মসিটিতে ‘শোলা অউর শবনম’ সিনেমার শুটিং চলাকালে পরিচয় হয় সাজিদ নাদিওয়ালের সঙ্গে। তারপর প্রেম, বিয়ে। বিয়ের আগে নিজের ধর্মও বদলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় দিব্যাকে। তবে তা অত্যন্ত গোপনে। তিনি সবাইকে বলতে চাইলে তাকে বারন করা হয়।

সম্প্রতি দিব্যা ভারতীর স্বামী বলিউডের অন্যতম নামী পরিচালক এবং প্রোডিউসার সাজিদ নাদিওয়ালার জানান, ১৯৯০ সালে ফিল্মসিটিতে ‘শোলা অউর শবনম’ সিনেমার শুটিং চলাকালে দিব্যার সঙ্গে তার আলাপ হয়েছিল।

যদিও তার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে বলা হয়। তবে তার অনুরাগীরা বিষয়টিকে এখনো রহস্য বলেই মনে করেন। দিব্যার ভবিষ্যত ক্যারিয়ারের কথা ভেবেই সেকথা গোপন রাখার সিদ্ধান্ত নেনে তারা।

মৃত্যুর দিন তার ফ্ল্যাটে তার স্বামী ও ডিজাইনার নীতা লুল্লা ছিলেন। দিব্যা জানলার সামনে বসতে গেলে ভারসাম্য হারিয়ে পড়ে যায় বলে জানা যায় । জানলায় কোনও গরাদ ছিল না। ফলে পাঁচতলা থেকে সোজা নীচে পড়ে যান। প্রচুর রক্তপাত হয়। তবে তার এই আকস্মিক মৃত্যু, দুর্ঘটনাজনিত না হত্যাকাণ্ড তা অস্পষ্ট রয়ে গেছে। ভারতীর মাত্র ১৯ বছরবয়সে মৃত্যু হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।