× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি মানববন্ধনে

admin
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি শিশু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন । শুক্রবার প্রেসক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গত বুধবার হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটেকি গ্রামের ৪ শিশুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সম্পাদক এসকেন্দার আলী, অলক চৌধুরী, বন বিহারী চক্রবর্ত্তী, প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন, শিক্ষিকা সালমা জাহান মিলি ও আসিফ ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, শিশু হত্যা বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত দেশের কোন না কোন প্রান্তে এ নির্মম হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে। শিশুদের বাসযোগ্য পৃথিবী আজ ভয়ংকর হয়ে উঠছে। পারিবারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধের বলি হচ্ছে নিষ্পাপ শিশুরা। একের পর এক শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত না হওয়ায় এ ঘৃণ্য অপরাধ বন্ধ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, এক সমীক্ষণে দেখা গেছে দেশে গত ১৩ মাসে ৩২১ জন শিশুকে হত্যা করা হয়েছে। এমনকি ২০১৬ সালের জানুয়ারিতেও হত্যা করা হয় ২৯ জনকে। শুধু হত্যাকাণ্ড নয়, অপহরণ, গুম আর পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এ দেশের হাজারো শিশু।

অবিলম্বে সম্প্রতি সংগঠিত ৪ শিশু হত্যাসহ সকল শিশু হত্যাকারী ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..