× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

শিশু ধর্ষণ মামলার আসামি কবির গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
ধর্ষণ মামলার আসামি কবির গ্রেপ্তার

চতুর্থ শ্রেনীতে পড়–য়া দশ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি কবির হাওলাদারকে (৪৫) গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র আভিযানিক দলের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থানার বড় মাছুয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক কবির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক কবির মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে। মামলার বরাত দিয়ে র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রæয়ারি সকালে কবির হাওলাদার কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে তার বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর কবির বিষয়টি কাউকে জানালে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর নির্যাতিতা শিশুর বাবা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রে আরও জানা গেছে, বিষয়টি বরিশাল র‌্যাব-৮ এর নজরে আসার পর ধর্ষককে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি ধর্ষক কবির হাওলাদারের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..