× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শিশুর সঠিক বিকাশ মেধাসম্পন্ন জাতি গঠনে গুরুত্বপূর্ণ-মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী 

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
শিশুর সঠিক বিকাশ মেধাসম্পন্ন জাতি গঠনে গুরুত্বপূর্ণ

সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

তিনি বলেন, এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। শিশুর সঠিক প্রারম্ভিক বিকাশ মেধাসম্পন্ন জাতি গঠনে গুরুত্বপূর্ণ। একটি মেধাসম্পন্ন জাতি গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিশুবান্ধব সরকার শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করছে।

শনিবার (১৪ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল পাল্টফর্মে আয়োজিত জাতীয় ইসিডি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটয়ার্ক’ (বেন) অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গর্ভাবস্থা থেকেই মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছে। সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে পাঁচ লাখ ৬০ হাজার শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও সাঁতার সুবিধা প্রদান করা হবে।

তিনি বলেন, জাতির পিতা সংবিধানে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। দেশ স্বাধীনের পর পরই শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেন। শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু রোধ এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

ফজিলাতুন নেসা ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সাত লাখ ৭০ হাজার দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা ও দুই লাখ ৭৫ হাজার কর্মজীবী মায়ের জন্য ল্যাক্টেটিং মা ভাতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারের ১৫টি মন্ত্রণালয় শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়ন করছে। এ সময় প্রতিমন্ত্রী ইন্দিরা শিশুদের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসিডি নেটয়ার্কের সভাপতি ড. মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রিরিপ্রেজেনটেটিভ মি. শেলডন ইয়েট। কি-নোট উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল এক্সপার্ট অন চাইল্ড ডেভেলপমেন্ট ড. জোয়ান লোম্বার্ডি।

অনুষ্ঠানের সভাপতি ড. মঞ্জুর আহমেদ বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান। বিশেষ অতিথির বক্তব্যে সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, মেধাসম্পন্ন জাতি গঠনে সরকার গর্ভাবস্থা থেকে মা ও শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভাতা প্রদান করছে। তিনি শিশুর উন্নয়ন ও সুরক্ষায় সরকারি ও উন্নয়ন সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এবারের ইসিডি সম্মেলনে শিশুর পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা বিষয়ে ভিন্ন ভিন্ন ছয়টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। যেখানে সরকারি, জাতিসংঘ, দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাঅংশ নেবেন। এ সম্মেলনে দেশ-বিদেশের দেড় শতাধিক ইসিডি প্রাকটিশনার ও প্রতিনিধি যোগদান করছেন। এবারের সম্মেলনে প্রতিপাদ্য বিষয় ‘আরলি ইনভেস্টমেন্ট ম্যাটারস’। অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..