× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিআইডি

শিশুমনে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
rumana

প্রতিটি শিশুর মনে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপন করতে হবে যাতে শিশু চলার পথে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে পারে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনিই নিপীড়িত বাঙালিকে মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়েছেন, একটি স্বাধীন স্বদেশ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উপহার দিয়েছেন। এখন দেশকে এগিয়ে নিতে সর্বাগ্রে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই যোগ্য নাগরিক সৃষ্টির ভিত তৈরি করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বণিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..