× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শিশুদের মেরুদণ্ডে ব্যথা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: বর্তমানে অনেক রোগী পাচ্ছি যাদের বয়স ৮ থেকে ১৫ বৎসরের মধ্যে। এদের প্রধান সমস্যা মেরুদণ্ডে ব্যথা। এই ব্যথার কারণ নির্ণয় করতে গিয়ে আমরা রোগীর ইতিহাস যাচাই করে সাধারণত দেখতে পাই-

১। তাদের প্রতিদিন সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যেতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাগ ভর্তি বইয়ের ওজন  শিশুটির শরীরের ওজনের চেয়েও বেশি! এই অধিক ওজনের ব্যাগ বহন করতে শিশুর পিঠের  মাংসপেশিগুলো স্টিফ বা শক্ত হয়ে যায়।

২। তাদের দৈনন্দিন কাজের মধ্যে কোনো শারীরিক ব্যায়াম নেই। যেমন- সকালে ঘুম থেকে উঠে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যায়, তারপর বাসায় ফিরে একটু কম্পিউটার গেম, তারপর যথারীতি একের পর এক টিউটর আসে, তারপর স্কুলের হোমওয়ার্ক শেষ করতেই চলে আসে ঘুমানোর সময়, সব কিছু মিলিয়ে খেলাধুলা কিংবা শারীরিক ব্যায়াম করার জন্য সুযোগ নেই বললেই চলে।

৩। অনেকেই আরামের কথা চিন্তা করে ঘুমোনোর জন্য সন্তানের বিছানাটি ফোমের করে দেন, এটি শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ ফোমের বিছানায় শিশুর মেরুদণ্ডের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে দিতে পারে।

উল্লিখিত কারণগুলো শিশুদের মেরুদণ্ডের পেছনের মাংশপেশিগুলোকে খুবই দুর্বল করে ফেলে, যা শিশুদের মেরুদণ্ডে ব্যথার জন্য দায়ী।

পরামর্শ :

  • স্কুল ব্যাগের ওজন যেন শিশুর বহনযোগ্য হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
  • শিশুর নিয়মিত কিছু শারীরিক ব্যায়ামের ব্যবস্থা নিতে হবে।
  • শিশুর খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।
  • শিশুর শোবার বিছানা শক্ত হতে হবে, অন্যথায় মেরুদণ্ডের স্বাভাবিক গঠন বদলে যেতে পারে।

সর্বোপরি শিশু ব্যথায় আক্রান্ত হলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..