শিশুদের খাবারের চার ভুল

স্বাস্থ্য ডেস্ক: শিশুদের খাবারের বিষয়ে অনেক ভুল ধারণা থাকে অনেক অভিভাবকের ভেতরে। এমন কিছু ভুল ধারণার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

.মিষ্টি খেলে শিশু হাইপারঅ্যাকটিভ হয়

অনেক গবেষণায় বলা হয়, শিশুদের অতিরিক্ত চঞ্চলতার (হাইপারঅ্যাকটিভিটি) সঙ্গে চিনি খাওয়ার একটি সম্পর্ক রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেন, শুধু চিনির সঙ্গেই নয়, শিশুদের এ রকম অনিয়ন্ত্রিত আচরণের জন্য কম ঘুম, পুষ্টিহীনতা, কম শারীরিক পরিশ্রম ইত্যাদি জড়িত।

. ওটস শিশুদের জন্য ভালো

কথাটি সঠিক নয়। পুষ্টিবিদদের মতে, ওটস বড়দের জন্য ভালো। তবে শিশু, বিশেষ করে এক থেকে তিন বছরের শিশুদের জন্য ভালো নয়। ওটসের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ। এটি শিশুর হজম পদ্ধতিতে সমস্যা করে।

. বাদামে শিশুদের অ্যালার্জি হয়

অনেকে মনে করেন, বাদাম খেলে শিশুদের অ্যালার্জি হয়। এটা ঠিক নয়। যদি এরপরও সন্দেহ হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখুন আপনার শিশুর বাদামে অ্যালার্জি আছে কি না।

. শিশুদের স্বাদ বড়দের তুলনায় আলাদা, শিশুদের তাদের উপযোগী স্বাদের খাবার দেওয়া জরুরি

শিশুদের ছোটবেলা থেকেই যদি ব্ল্যান্ড করা খাবার বা ঝালহীন খাবার খাওয়ান, তাহলে সে এ রকম খাবারই খেতে চাইবে। বলা হয়, বড়রা বাড়িতে যেমন খাবার খায়, এ রকম খাবারেই শিশুদের অভ্যস্ত করানো উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।