× Banner
সর্বশেষ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

শিশুদেরকে কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং ও কোডিং শিক্ষা দিতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
শিশুদেরকে কম্পিউটারের ভাষা

মেধাবী শিশুরা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবে। ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্তর থেকেই শিুশুদেরকে কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং ও কোডিং শিক্ষা দিতে হবে। যাতে মাধ্যমিক স্তরে এসেই নিজেদেরকে প্রোগ্রামার হিসেবে তৈরি করতে পারে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত “শেখ রাসেল দিবস-২০২০” উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জীবন যেন অর্থবহ হয় তা নিশ্চিত করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। অথচ ১৫ আগস্ট পরবর্তী সরকার শেখ রাসেলসহ খুনিদের বিচার না করে বরং আইন করে বিচারের পথ রুদ্ধ করেছে। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নারী-শিশুসহ জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের বিচার হলে সমাজে শিশু কিশোর ও নারী হত্যা অনেকাংশে কমে যেত।

আইসিটি প্রতিমন্ত্রী ১৮ অক্টোবর‌ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবি জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন।

পরে ‘এক পলকে শেখ হাসিনা’ অ্যাপ এর নির্মাতা চতুর্থ শ্রেণির ছাত্রী ও ক্ষুদে প্রোগ্রামার আরাবী বিনতে শফিক (শিফা) কে আইসিটি বিভা‘গের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার সম্মাননা চেক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..