× Banner
সর্বশেষ
দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মই হাতিয়ার -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ

শিল্প বিপ্লবের বড় হাতিয়ার রোবটিক্স, এআই, আইওটি, ব্লকচেইনসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল প্রযুক্তি। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মের মেধাবীরা আমাদের হাতিয়ার। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে  এগিয়ে আসার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ঢাকায় বিডি গার্লস কোডিং কন্টেস্ট ২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী  ডিজিটাল যুগের উপযোগী হিসেবে  নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিযোগীদের উদ্দেশ্য করে বলেন, নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এই প্রতিযোগিতাকে জীবনের শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। আজকের পৃথিবীতে ডিজিটাল দক্ষতা না থাকলে কোন অবস্থাতেই অগ্রসর হওয়া যাবে না। তিনি বলেন, প্রোগ্রামিং কাজটি শ্রেষ্ঠ পেশা। এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে কেউ পিছিয়ে রাখতে পারবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবার নাম কিংবা স্বামীর পরিচয়ে নয়, তোমরা তোমাদের নিজের পরিচয়ে বিশ্ব জয় করবে।

মোস্তাফা জব্বার আরো বলেন, তোমরা রোবট বানাবে উন্নত বিশ্ব সেই রোবট ব্যবহার করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..