শিল্পকলা পদক পেলেন ১৮ গুণীজন ও দুই সংগঠন

শিল্পকলা পদক পেলেন ১৮ গুণীজন ও দুই সংগঠন

দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০ প্রদান করা হয়েছে।  বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একসঙ্গে ‘শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০’ প্রদান করা হয়।  অনুষ্ঠিত হয়েছে পদক বিতরণ অনুষ্ঠান।

বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রেখেছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

মোট ২০ জনকে এ পদক প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন: ২০১৯ সালে নাট্যকলায় মাসুদ আলী খান, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, চলচ্চিত্রে অনুপম হায়াৎ, নৃত্যকলায় লুবনা মারিয়াম, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য, যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান, ফটোগ্রাফিতে এম এ তাহের ও আবৃত্তিতে হাসান আরিফ।

২০১৯ সালে নাট্যকলায় মলয় ভৌমিক, কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, চলচ্চিত্রে শামীম আখতার, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, যন্ত্রসংগীতে মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপন ও আবৃতিতে ডালিয়া আহমেদ।

এছাড়াও দুই বছরে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে পদক পেয়েছেন ছায়ানট (২০১৯) ও দিনাজপুর নাট্য সমিতি (২০২০)।

আবৃতিতে ডালিয়া আহমেদআবৃত্তিতে হাসান আরিফকণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণুকণ্ঠসংগীতে হাসিনা মমতাজচলচ্চিত্রে অনুপম হায়াৎচলচ্চিত্রে শামীম আখতারচারুকলায় আবদুল মান্নানচারুকলায় শহিদ কবীরছায়ানটজাতীয় নাট্যশালা মিলনায়তনদিনাজপুর নাট্য সমিতিদেশের শিল্প সংস্কৃতিতে অবদাননাট্যকলায় মলয় ভৌমিকনাট্যকলায় মাসুদ আলী খাননৃত্যকলায় লুবনা মারিয়ামনৃত্যকলায় শিবলী মোহাম্মদফটোগ্রাফিতে আ ন ম শফিকুল ইসলাম স্বপনফটোগ্রাফিতে এম এ তাহেরবাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীযন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামানযন্ত্রসংগীতে মো. সামসুর রহমানলোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্যলোকসংস্কৃতিতে শাহ আলম সরকারশিল্পকলা পদক ২০১৯শিল্পকলা পদক ২০২০শিল্পকলা পদক পেলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।