× Banner
সর্বশেষ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

‘শিব’ সিনেমার গল্প চুরি করা?

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: অজয় দেবগনের নতুন ছবি ‘শিবে’ এখন বলিউডের আলোচনার শীর্ষে। পোস্টার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই, প্রথম টিজার আর সিনেমার গান মুক্তির পর তো যেন আর তরই সইছে না অজয়ভক্তদের। এরই মধ্যে করণ জোহরের ছবির সঙ্গে একই দিনে মুক্তি এবং প্রকাশ্য দ্বন্দ্ব, সব মিলিয়ে এই ছবি এখন আলোচনায় রয়েছে বেশ। তবে এই আগ্রহে ভাটা পড়ে যেতে পারে একটি বিষয় জানলে। হলিউডের সুপারহিট ছবি ‘টেকেন’ থেকে অনেকটাই নেওয়া হয়েছে এই ছবির গল্প।

২০০৮ সালের হলিউড সুপারহিট ‘টেকেন’-এর নকল অজয়ের ‘শিবে’। লিয়াম নেসনের অভিনয় করা ‘টেকেন’ মূলত এক সিআইএ অপারেটিভের গল্প নিয়ে, যার মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। নিজের সবটা উজাড় করে দিয়ে এই অপরাধীদের তাড়া করেন নেসন আর নিয়ে আসেন আইনের আওতায়।

ঠিক তেমনি অজয় দেবগনের ‘শিবে’ ছবিতে অজয় অভিনয় করেন আধুনিক ‘শিব’-এর চরিত্রে, যেখানে নিজের মেয়ে অ্যাবিগেইল ইমস-এর অপহরণকে কেন্দ্র করে জ্বলে ওঠেন তিনি। একে একে সংশ্লিষ্ট সব অপরাধীকে ধ্বংস করার মিশনে নামেন অজয়। আর মেয়েকে উদ্ধার করার এই অভিযানকে কেন্দ্র করেই আবর্তিত হয় ছবির গল্প।

প্রথম ট্রেইলারের পর ছবির গল্প গোপন রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন অজয়, কিন্তু এর কদিন পরেই প্রকাশ পেয়ে যায় ‘শিবে’র গল্প। ভারতীয় গণমাধ্যমে অভিযোগ আসে ‘টেকেন’-এর গল্প নকল করার ব্যাপারে। কিন্তু এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি অজয় দেবগন কিংবা ছবি-সংশ্লিষ্ট অন্য কেউ।


এ ক্যটাগরির আরো খবর..