× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

শিবগঞ্জে ট্রাক চাপায় ২ পুলিশ নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাক চাপায় কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে।

নিহত সাদিকুল দিনাজপুরের রাজারামপুর গ্রামের আ.সাত্তারের ছেলে এবং আতাউল জয়পুরহাট জেলার শাহজাহান আলীর ছেলে।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, এসআই সাদিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে কানসাট গোপালনগর মোড়ে একটি ট্রাককে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে চালক। পরে সার্জেন্ট আতাউলকে নিয়ে সাদিকুল ইসলাম ট্রাকটিকে ধাওয়া করে কানসাট পল্লীবিদ্যুৎ মোড়ে আবারো দাঁড়ানোর সংকেত দিলে বেপরোয়াভাবে তাদের চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের একাধিক দল মাঠে নামলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক বা ট্রাকটি আটক করতে সক্ষম হয়নি।

এদিকে মরদেহ শিবগঞ্জ থানায় আনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাদেকুলের স্ত্রী বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, ময়না তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..