শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান -সালাহউদ্দিন আহমদ

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান -সালাহউদ্দিন আহমদ

শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’

এছাড়া, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।