× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

করোনাকালে শিখন ঘাটতি পূরণের পরিকল্পনা করা হয়েছে -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
করোনাকালে শিখন ঘাটতি পূরণের পরিকল্পনা

করোনাকালে যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কীভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। কারণ, তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আরও গতিশীল হবে। জ্ঞান-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।

মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমে যারা জড়িত, তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..