শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে লালমনিরহাট হাতিবান্ধায়
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) হাতীবান্ধা উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আশরাফুল হক, সাফিউল আলম স্বাধীন, ফরহাদ হোসেন, আবু নাঈম মিলন, আব্দুল করিম, আব্দুর রউফ, সুরাইয়া আক্তার, কুলছুম খাতুন, সাবিনা ইয়াসমিন ও নাজমুন্নাহার আক্তার নুরি।
জানা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা এসে হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। এদের মধ্যে ১০ জন শিক্ষার্থীকে অন্যত্রয় ভাড়ায় আনা হয়। বহিষ্কৃতরা ওই মাদরাসার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ওই ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কার করা হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে অভিযুক্ত মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।