× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

ঐশী সেন, চট্টগ্রামঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবি আদায়ে ১১ মার্চ থেকে সারা দেশে অবিরাম ধর্মঘট সফল করার লক্ষে আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৪টায় সমিতির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি আমিরুজ্জমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি এম ওসমান গণি, সাধারন সম্পাদক তাপস চক্রবর্তী। সভায় সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে অবিরাম ধর্মঘট সফল করতে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়। সভায় আগামী ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রনব চক্রবর্তী, সৈয়দ আহসান উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..