শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে -পলক

শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে -পলক

শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীদের মধ্যেই সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে আগামীর দিনের যোগ্য নেতৃত্ব। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ অনলাইনে যুক্ত হয়ে নাটোর সিংড়ার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, আজকের শিক্ষার্থীরা যেন কর্মসংস্থানের জন্য শহরমুখী বা বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে আমরা হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, জয় ডি-সেট সেন্টার প্রতিষ্ঠা করছি। আইসিটি সেক্টরে গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার ও সফট্‌ওয়্যার সার্ভিস সেক্টরে ২০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই উর্ধ্বগতির ইন্টারনেট, প্রযুক্তি সহায়তা ও মেধাকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয় করছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার, সিংড়া পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।