× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে মিতব্যয়ী হতে আইনমন্ত্রীর পরামর্শ

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০২২
বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে মিতব্যয়ী হতে আইনমন্ত্রীর পরামর্শ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি যেখানে টালমাটাল সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো আছে।

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একটা দেশ আর্থিকভাবে সচ্ছল থাকতে ৩ মাসের আমদানি বিল পরিশোধ করার মতো রিজার্ভ থাকতে হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনাভাইরাসের অতিমারির কারণে বিশ্ব অর্থনীতি এখন অনেক ক্ষেত্রে টালমাটাল। পাকিস্তানের যেখানে ২ মাস এবং শ্রীলংকার মাত্র ১ দিনের আমদানি বিল পরিশোধের সামর্থ্য রয়েছে সেখানে আমাদের বাংলাদেশের সাত থেকে সাড়ে-সাত মাসের আমদানি বিল পরিশোধ করার মতো রিজার্ভ রয়েছে। কিন্তু এরপরও আমরা সতর্ক। আমরা চাই মিতব্যয়ী হতে।

জনগণকে মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দিয়ে সাব-রেজিস্ট্রারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এখন বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সাবরেজিস্ট্রারদের খাপখাইয়ে চলতে হবে।

মন্ত্রী বলেন, আমরা চাই মামলা জট কমুক। কিন্তু অনেক মামলার শুরু হয় জমি-জমা বিরোধ নিয়ে। এ বিরোধ কমানোর জন্য রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ডিজিটাইজড করা হচ্ছে। সারা দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা সম্ভব হলে জনগণকে দ্রুত রেজিস্ট্রেশন সেবা দেওয়া সম্ভব হবে। সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধও কমবে।

আনিসুল হক বলেন, দক্ষতার সাথে ই-রেজিস্ট্রেশন সেবা দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারদের সর্বাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই বিভাগে এখন পিএসসি থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সাব-রেজিস্ট্রি অফিস ভবন বানিয়ে দেওয়া হচ্ছে। বিআরএসএ’র দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিবন্ধন পরিদপ্তরকে উন্নীত করা হয়েছে। সব কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ করা হয়েছে।

বিআরএসএ’র সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, বিআরএসএ’র মহাসচিব মোঃ জাহিদ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..