× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কালীগঞ্জে ৫শ ৩০জন কৃতি শিক্ষার্থী পেলো সংবর্ধনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
শিক্ষার্থী পেলো সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কাকলাস গ্রামের কৃতি সন্তান মরহুম সাদিক বিন সাজ্জাদ স্মৃতি সংঘের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজীম আনার। এছাড়াও বক্তৃতা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান সাজ্জাদ,কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নজরুল ইসলাম ছানা, একরামুল হক সংগ্রাম, আলী হোসেন অপু, এস আই আবুল কাশেম, সাদিক বিন সাজ্জাদ স্মৃতি সংঘের সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক বাবুল মোল্ল্যা প্রমুখ।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলায় ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও প্রাথমিক শিক্ষা সমাপনিতে জিপিএ ৫ প্রাপ্ত মোট ৫শ ৩৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..