× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যকলাপ করতে না পারে

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার : আন্দোলনের নামে বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদুল আজহা উপলক্ষে রবিবার দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলা করছে। ভ্যাটের বিষয়ে তিনি বলেন, ‘ভ্যাটের বিষয়টা অর্থ মন্ত্রণালয় দেখছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করছে। আশা করি খুব শীঘ্রই এ সঙ্কটের সমাধান হবে এবং জনভোগান্তি কমে আসবে। টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..