× Banner
সর্বশেষ
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষার্থীদের সাথে ব্যাবসায়ীদের সংঘর্ষ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: গতকাল ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যাবসায়ী ও রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থী স্থানীয় হকার্স মার্কেটে শাড়ি কিনতে গেলে ব্যাবসায়ী ও ক্রেতা উভয়ের মাঝে দাম নিয়ে বাকবিতণ্ডা হয়।

ঘটনার জের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্থানীয় তিনটি দোকানে ভাঙচুর চালায় ও ব্যাবসায়ীদের মারধর করে।

পরে উত্তেজিত কর্মচারীরা প্রতিবাদ করতে এগিয়ে এলে বাধে তুমুল সংঘর্ষ, প্রায় দেড় ঘন্টা ধরে চলে সংঘর্ষ।এ সময় মার্কেটের সামনে তিনটি মোটর সাইকেল ও বেশকিছু যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়েন।

এদিকে সংঘর্ষের পর থেকে নিউমার্কেট এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামার পর পুনরায় যানচলাচল শুরু হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন-পথচারী নুরুল ইসলাম (৪৮), ক্রেতা হামিদা আক্তার (৪০), দোকানদার রনি (২৪), ঢাকা কলেজের শিক্ষার্থী শান্ত (২১) ও ইমরান (২৪)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..