× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট

কোভিডের কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দুয়েকদিনের মধ্যে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের কয়েক হাজার শিক্ষার্থী ও আমরা চীনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে ছিলাম। চীনের রাষ্ট্রদূত যদিও বলেছেন সোমবার (৮ আগস্ট), আমরা বলতে পারি দুয়েকদিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট দেয়া শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।


এ ক্যটাগরির আরো খবর..