× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিপ্পচালন বাজেট বৃদ্ধি, আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণ করা হবে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটে বরাদ্দ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণ করা হবে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে ইউজিসিতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।

গত বুধবার (১৪ মে) এ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন জবি শিক্ষার্থীরা। এরপর থেকে ক্রমেই তীব্র আকার ধারণ করতে থাকে আন্দোলন। এর মধ্যেই তাদের দাবি সরকার মেনে নিয়েছে বলে খবর দিলেন ইউজিসি চেয়ারম্যান।

 


এ ক্যটাগরির আরো খবর..