× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

ধামইরহাটে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন প্রধান শিক্ষক স্বপন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
শিক্ষার্থীকে আর্থিক অনুদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস পরিস্থিতিতে সাধারণ মানুষ তথা শিক্ষার্থীরা গৃহবন্দি। এই কিছু দিন আগের কথা, ক্ষুদে শিক্ষার্থীরা তখন প্রতিদিন স্কুলে আসার সময় বাদাম, বারো ভাজা ফুচকাসহ কত বায়না ধরে টাকা নেয় বাবার কাছ থেকে। ঘরে বন্দি থাকা সেই সব কোমলমতি শিক্ষার্থী এখন শিক্ষা-ক্রীড়া ও বিনোদন বঞ্চিত প্রায়। সেই মুহুর্তে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিজ বেতন থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন শুক্রবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন।

২৭ এপ্রিল সকাল ১০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ২শত টাকা করে তুলে দেন প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন। তিনি দেশের এই ক্রান্তিকালে প্রাক-প্রাথমিক পর্যাায় থেকে ৫ম শ্রেনি পর্যন্ত ১২৫ জন শিক্ষার্থীর হাতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন ইতিপূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজ উদ্যোগে রাস্তা, আমবাগান করে দিয়েছেন, শিক্ষার্থীদের বিনোদনের জন্য ক্রয়কৃত ৪ বিঘা জমিও বিদ্যালয়ে দান করেছেন তিনি। সমাজে এমনও অনেক পরিবার আছে যারা কারো কাছে হাত পেতে চাইতে পারে না, এই চিন্তা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন অত্যন্ত প্রশংসনীয় ও যুযোপযোগী কাজ করেছেন, শুধু শুক্রবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নয়, অন্যান্য বিদ্যালয়ের স্বাবলম্বী শিক্ষকগণ ও সমাজের প্রতিটি বিত্তবান মানুষকে দেশের এই মাহমারীতে এগিয়ে আসা উচিত, আমি প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন কে অভিনন্দন জানাই, কারণ তিনি আরও অনেকের প্রেরণার উৎস হবেন।


এ ক্যটাগরির আরো খবর..