× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

আগৈলজাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

জানাযায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক শুন্য পদে পত্রিকার মাধ্যমে ২ দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  প্রধান শিক্ষক পদে ১০ জন ও গ্রন্থাগারিক পদে ৮ জন আবেদন কারী আবেদন পত্র জমা দেন। এর মধ্যে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার জয়ধরও প্রধান শিক্ষক পদে আবেদন করেন। ম্যানেজিং কমিটির যাচাই বাচাই শেষে  গত ৮ অক্টোবর বরিশাল জেলা স্কুলে নিয়োগ কমিটি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সত্য রঞ্জন বাড়ৈকে প্রধান শিক্ষক ও রেনুকা বালা গাইনকে গ্রন্থাগারিক পদে মনোনিত করে । পরবর্তিতে নিয়োগ বঞ্চিত প্রশান্ত কুমার জয়ধরসহ অন্যান্যরা কৌশলে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাতে থাকে বলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নারায়ন চন্দ্র ভক্ত, রঞ্জিত ভক্ত,স্বপন কুমার পান্ডে, জিতেন শীল, নরে পান্ডেসহ কমিটির অন্যান্ন সদস্যরা অভিযোগ তোলেন। তারা অভিযোগে আরও উল্লেখ করেন প্রশান্ত কুমার জয়ধর নিয়োগ না পেয়ে বিদ্যালয়ের ভামুর্তি ক্ষুন্য করার জন্য উদ্দেশ্য মুলক ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে মনগড়া অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে রবিবার সকালে স্কুল কমিটি জরুরী বৈঠক করেন। এ বিষয়ে শিক্ষক প্রশান্ত কুমারের কাছে জানতে চাইলে তিনি জানান লুকোচুরির মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়েছে বলে দাবী করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন বিধি মোতাবেক নিয়োগ পক্রিয়া সম্পন্য হয়েছে অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখব।


এ ক্যটাগরির আরো খবর..