× Banner
সর্বশেষ
নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান

শৈলকুপায় নারী নির্যাতন মামলায় ৪ শিক্ষক-কর্মচারী কারাগারে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলায় একটি বিদ্যালয়ের ৪ শিক্ষক ও কর্মচারীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

তারা হলেন- শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, পিওন সাইদুল ইসলাম ও কেরানী আবুল কালাম আজাদ। সোমবার বিকেলে ঝিনাইদহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, যায় গত কয়েক মাস আগে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনকে তার অফিস রুমে শ্লীলতাহানীর চেষ্টা করেন সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, ল্যাবএসিস্টেন্ট আবুল কালাম, চায়না আফরোজ, পিয়ন শহিদুল ইসলামসহ ৭ শিক্ষক কর্মচারী।

এ ঘটনায় তিনি ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে আসামীদের হাজির হওয়ার সমন জারী করেন। আসামীরা সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত চায়না আফরোজকে জামিন দিয়ে সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ ৪ শিক্ষক কর্মচারীকে কারাগারে পাঠনোর আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..