× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ সংসদ সদস্যকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমুলক, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারের লিপ্ত হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে এবার মানববন্ধন করেছে কালীগঞ্জ বারবাজারের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বারবাজারে ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারদিয়ে হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়, বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও কুমারহাটি মোহাম্মাদিয়া মাদ্রাসা ও নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে তত্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বগেরগাছি নওদা পাড়া মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা, বি আই জিডি মাধ্যমিক বিদ্যালয়, রস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, দুলালমুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, কোলাবাজার ইউনাইনেট মাধ্যমিক বিদ্যালয়, আবুবক্কর বিশ্বাস ও মকসেদ আলী মহিলা মাদ্রাসা সহ অসংখ্য স্কুল মানববন্ধনে শতশত শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ৪৫ মিনিট ব্যাপি মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহন কারিরা রাস্তায় দাড়িয়ে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্যদেন হাটবারবাজার মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সোহেল রানা,  বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা নাসরিন, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা সুপার ওলিউর রহমান, কুমার হাটি দাখিল মাদ্রাসার সুপার ওসমান গনি।
বক্তাগন বলেন, সাংসদ আনোয়ারুল আজিম আনার স্কুল, কলেজ, মাদ্রাসার যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সংসদ সদস্য তা করেনি। আমাদের শিক্ষক সমাজের জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। কালীগঞ্জের উন্নয়নের কারীগর তিনি। একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা শিক্ষক সমাজ ওই সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। শিক্ষক নেতৃবৃন্দ দ্যার্থহীন কন্ঠে আরো বলেন, সাংসদের নামে যারা অপ্রপ্রচার ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। অন্যথায় মানহানীর মামলার প্রক্রিয়া চালাবেন বলেও ঘোষনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..