× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

শিক্ষকদের মানমর্যাদা কখনোই প্রশ্নবিদ্ধ নয়

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে তরুণ প্রজন্ম অগ্রবাহিনী শক্তি হিসেবে কাজ করছে। আধুনিক মানের বাংলাদেশ বিনির্মাণে এই তরুন প্রজন্মই কাজ করছে। তিনি বলেন, শিক্ষার মূললক্ষ্যই হচ্ছে দেশের পরিবর্তন। সবাই দেশ গঠনে অবদান রাখলে দেশ দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী রোববার  বেগম বদরুন্নেসা সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।প্রচলিত গতানুগতিক শিক্ষার পরিবর্তনের মাধ্যমে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে বিশ্বমানের দেশ গঠন করার লক্ষ্যেই শিক্ষানীতি ২০১০ সালে প্রণয়ন করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের মর্যাদা ও সম্মান ক্ষুন্ন হবেনা। তাদের সম্মান সবার উপরে, এই বাস্তবতা সকলকে মেনে নিতে হবে।

শিক্ষকদের বেতন কাঠামোতে সমতা আনতে সরকার কাজ করছে। শিক্ষকরা সমাজে সম্মানিত। শিক্ষকদের মানমর্যাদা কখনোই প্রশ্নবিদ্ধ নয়। এ বিষয়ে শিক্ষকদের উদ্বেগের কোন কারণ নেই।তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষকদের বেতন শতকরা ৫১ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে অনেক শিক্ষকের বেতন প্রায় শতভাগ বৃদ্ধি পেয়েছে।তিনি বলেন, এখন থেকে প্রতিবছর শতকরা ৫ ভাগ করে শিক্ষকদের বেতন বৃদ্ধি পাবে। শিক্ষকদের সর্বোচ্চ স্বার্থ দেখা হবে বলেও তিনি জানান।মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার সাফল্যের নিয়ামক শক্তি শিক্ষক। শিক্ষক নিবেদিত প্রাণ হলে শিক্ষার উন্নয়ন সম্ভব হবে।শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষার ভীত তৈরি হয় পরিবার থেকে। মা বাবা, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার পরেই একজন শিক্ষার্থী যথাযথভাবে নিজের জীবন তৈরি করতে পারে।

বর্তমান সরকার শিক্ষা নিয়ে ব্যাপক পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় দেশের ৭০টি কলেজের জন্য ভিন্ন ভিন্ন প্রজেক্টে ২০ কোটি টাকা ধার্য করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরমধ্যে লাইব্রেরী উন্নয়নে ১ কোটি টাকা ব্যয়,হোস্টেল সম্প্রসারণ ব্যয় ৭৫ লাখ টাকা ও কলেজের ভিত সম্প্রসারণে ৫ কোটি ১৯ লাখ টাকা নির্মাণ ব্যয় হয়েছে। প্রতিযোগিতার বিশ্বে দেশেকে এগিয়ে নিয়ে যেতে তরুনপ্রজন্মকে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে হলে শুধুমাত্র জ্ঞান দিয়ে নয়, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে গড়ে উঠতে হবে। ছেলে ও মেয়ের সমসুযোগ নিশ্চিত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।কলেজের অধ্যক্ষ মাহবুবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ. ম. স আরেফিন সিদ্দিক, ও প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ খান জালাল।


এ ক্যটাগরির আরো খবর..