× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

শাহরুখ-হৃতিক লড়াইয়ে যাচ্ছেন

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: আগামী ২৬ জানুয়ারি বলিউড কিং শাহরুখ খান অভিনীত রইস সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, শাহরুখ নাকি চাইছেন না কাবিল এবং রইস একই দিনে মুক্তি পাক। এ জন্য নাকি তিনি কাবিল সিনেমার প্রযোজক রাকেশ রোশানকে বিষয়টি মানানোর চেষ্টা করছেন। সম্প্রতি শাহরুখ রাকেশ রোশানের বাড়িতে গেলে গুঞ্জন আরো জোরালো হয়।

তবে হৃতিকের সঙ্গে বক্স অফিস লড়াই এড়াতে পারলেন না শাহরুখ। সিনেমার তারিখ পরিবর্তন করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাকেশ রোশান জানিয়েছেন, সিনেমার তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না।

এর আগে সালমান খান অভিনীত সুলতান সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল রইস সিনেমাটি। কিন্তু সিনেমার শুটিং সময় মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়। অজয় দেবগন অভিনীত বাদশাহো সিনেমাটিও ২৬ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু অজয় তার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। দেখা যাক শেষ পর্যন্ত বক্স অফিস লড়াইয়ে কে জয়ী হন।


এ ক্যটাগরির আরো খবর..