× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শাসক নয় ‘সেবক জেলা প্রশাসক ড মো: হুমায়ন কবীর’

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

যশোর থেকে ই.আর.ইমন: দারিদ্র মানুষের বন্ধু তিনি । অসহায়ের রক্ষক। কোন অনিয়মের খবর পেলেই ছুটে যান। দেন শান্তিপূর্ণ সমাধান। সর্ব শ্রেণী পেশার মানুষের কাছে তিনি সমানভাবে শ্রদ্ধাভাজন। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে তার প্রশংসার জুড়ি নেই। উচ্চ পদ-মর্যাদার অধিকারী হলেও তিনি যেন সকলের সেবক। এই পরোপকারী মানুষটি যশোরের জেলা প্রশাসক ড মো: হুমায়ন কবীর। ইতোমধ্যে মহৎ কাজের প্রতিদান সরুপ তাকে সরকারের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
ড.হুমায়ুন করীব শুধু একজন সরকারি কর্মকর্তা নয়,তিনি নিভূতচারী একজন শাসক, অবিভাবক। যশোরবাসী সমস্ত সমস্যা সমাধানে তিনি নিরন্তর ভাবে কাজ করে চলেছেন। করছেন সমাধানও। স্কুলের জমি দখল হয়ে যাচ্ছে এমন সংবাদে ছুটে যান তিনি। পাশে দাঁড়ান অসহায় মুক্তিযোদ্ধার। নতুন ড্রেসের ব্যবস্থা করে দেন দারিদ্র শিক্ষার্থীদের। ফেসবুকে ঝুঁকিপূর্ণ ব্রিজের ছবি দেখতে পেয়ে সেখানেই জেলা প্রশাসকের পর্দাপন। ‘বকাটের উৎপাতে স্কুল শিক্ষার্থী পড়ালেখা বন্ধ’ পত্রিকায় এই শিরেনামের নিউজ দেখে সমাধানে নিজেই ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক। ফলে দারিদ্রতার অভাবে যশোরে এখন আর কোন শিক্ষার্থী পড়ালেখা বন্ধ হচ্ছে না। ড.হুমায়ুন করীব নিজস্ব উদ্যোগে প্রতিদিন এ রকম অহরহ সমস্যার সমাধান করে যাচ্ছেন।

সম্প্রতি ঝিকরগাছা উপজেলার একটি স্কুল পরিদর্শনে যান যশোরের জেলা প্রশাসক। স্কুলের শিক্ষার্থীরা তার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি সানন্দে রাজি হন। ছবি তোলার এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ছবি তুলতে আসছে না, দূর থেকে দেখছে। জেলা প্রশাসক ওই শিক্ষার্থীর কাছে গিয়ে বলেন, ‘তুমিও এসো, আমরা একসঙ্গে ছবি তুলি।’ জবাবে সে বলে, ‘আমার তো স্কুল ড্রেস নেই।’

প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ওই ছেলেটির কথায় বেদনার্ত হয়ে ওঠেন নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ড. কবীর। তিনি ছেলেটির বিষয়ে স্কুলের শিক্ষকদের কাছে জানতে চান। শিক্ষকরা জানান, ছেলেটি মেধাবী। বাবা থেকেও নেই। মা অন্যের বাড়িতে কাজ করে খাবার জোগাড় করেন। ছেলেকে স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার সামর্থ্য তার নেই।

তারপর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমন সব শিক্ষার্থীকে খুঁজে বের করতে, যারা আর্থিক দৈন্যের কারণে স্কুল ড্রেস পরতে পারছে না। পাশাপাশি তিনি যশোরের দানশীল ব্যক্তিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া বাবদ পাওয়া সম্মানীর টাকা নিজে খরচ না করে তা জমাতে থাকেন জেলা প্রশাসক। কয়েক দিনের মধ্যেই ব্যাপক সাড়া পান তিনি। গরিব শিক্ষার্থীদের তালিকা তৈরি হওয়ার পরের ছয় মাসে জেলার ১৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার সেট স্কুল ড্রেস বিতরণ করেন।

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। এটিও যথারীতি সরকারি সহায়তা ছাড়াই স্কুলের নিজস্ব আয় ও স্থানীয় দানশীল ব্যক্তিদের অনুদানেই পরিচালিত হবে। ইতিমধ্যে জেলার নয়টি স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে।

সরকারি ছুটির দিন ছাড়াও কাজের ব্যস্ততার মধ্যেই ড. কবীর প্রায়ই তিনি ছুটে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ছাত্রদের ক্লাস নেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আসা এই সরকারি কর্মকর্তা। সংশ্লিষ্ট শ্রেণির নির্ধারিত বিষয় ছাড়াও তিনি সমসাময়িক নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানদান করেন।

নিজের বাল্য জীবনের কাহিনী স্মরণ করে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে চলেছেন। যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যতদিন সম্ভব এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ড. কবীর।
শুধু শিক্ষাক্ষে নয়, যশোরের মানুষের সমস্ত সমস্যা সমাধানে তিনি রয়েছেন অবিচল।


এ ক্যটাগরির আরো খবর..