× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শাশুড়ির কথায় কেঁদে ফেললেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২০
কেঁদে ফেললেন ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই সাথে বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের পুত্রবধূ। শাশুড়ির কথায় কেঁদে ফেললেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া।

সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে তাকে অনেক বারই কাঁদতে দেখা গেছে। এবার শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই নায়িকা কাঁদলেন একেবারে ভরা মজলিসে। সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন অর্থাৎ ঐশ্বরিয়ার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বহু গুঞ্জন রয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে কেউ কখনও প্রকাশ্যে মন্তব্য না করলেও সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া ও জয়ার একটি ভিডিও। সেখানেই কাঁদতে দেখা যায় নায়িকাকে।

তবে এ কান্না সুখের, কষ্টের নয়। ঘটনা হচ্ছে, সম্প্রতি ছেলে অভিষেক বচ্চন ও বউমা ঐশ্বরিয়াকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। ওই অনুষ্ঠানে বউমা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেন জয়া। এরপর মঞ্চে উঠে নিজের আবেগ সামলাতে পারেননি নায়িকা। কেঁদে ফেলেন সবার সামনেই।

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উদ্দেশ্যে জয়া বলেন, তিনি এমন একজন বউমা পরিবারে পেয়েছেন, যার হাসিতে সবার মন জুড়িয়ে যায়। শুধু তাই নয়, ঐশ্বরিয়া যেমন সবার খেয়াল রাখেন, তেমনি সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সঠিক পদক্ষেপ নেন বলেও প্রশংসায় পঞ্চমুখ হন জয়া।


এ ক্যটাগরির আরো খবর..