× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

শালিখায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা গুলি বর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের বরইচারা কালিতলা এলাকায় বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছে। এ সময় ৪ টি মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

আড়পাড়া ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরোজ আলী জানান, নির্বাচনী প্রচারণা শেষে রাতে  তার কর্মীরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরইচারা কালিতলা এলাকায় পৌছালে (রাত ১১ টার দিকে) আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসরাইল মুন্সির সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে।

একই সাথে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি চালিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করে। এ সময় তাদের ঘামলায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফসির আলী ও জহুর, সবুর,আজিজার, হাফিজার নামে তার ৫ কর্মী আহত হয়। ভাংচুর করা হয় তার সমর্থকদের ৪ টি মটর সাইকেল। আহত ৫ জনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-চিকিৎসা দেওয়া হয়েছে বলে আরোজ আলী জানান।

শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান হামলায় একজন আহত ও ৪ টি মটর সাইকেল ভাংচুরের কথা স্কীকার করেছেন। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে ওসি জিহাদ গুলি বর্ষনের বিষয়টি অস্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..