× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

শার্শা সীমান্ত থেকে ১৪৮২ ফেনসিডিল জব্দ

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শালকোনা এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত পথে ভারত থেকে ১০-১৫ জন চোরাকারবারী বিপুল পরিমাণে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া  বস্তা থেকে ১ হাজার ৪৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রবের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৯২ হাজার ৮০০  টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..